ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ফরিদপুরে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছে ২ সংগঠন

ফরিদপুরে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছে ২ সংগঠন
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৫:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুর শহরতলীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের হাজারো পরিবারের কাছে বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'উই কেয়ার' ও 'আমরা কররো জয়'। 

এক সপ্তাহ ধরে বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে অতিদরিদ্র পরিবার খুঁজে বের করে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী। একটি পরিবার ৭ থেকে ১০ দিন চলতে পারে- এমন পরিমান চাল,ডাল, তেল ও আলু দিচ্ছে তারা।

'উই কেয়ার'-এর সমন্বয়ক সঞ্জয় সাহা ও রকিবুদ্দিন মাসুম জানান, তাদের সংগঠনের প্রধান কানাডাপ্রবাসী রোকেয়া পারভীনের পরামর্শে ও পৃষ্ঠপোষকতায়

বুধবার পর্যন্ত ৪০০ দুঃস্থ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আরও ২০০ পরিবারের জন্য ব্যবস্থা করা হচ্ছে।

'আমরা কররো জয়'-এর উদ্যোক্তা আহমেদ সৌরভ ও শরিফ খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আহ্বানে সাড়া দিয়ে অর্থ সহায়তা দিচ্ছে

অনেক মানুষ। ওই টাকা দিয়ে এ পর্যন্ত ৩২৫টি পরিবারকে খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। প্যাকেট প্রস্তুত হচ্ছে আরও ৩০০ পরিবারের জন্য।

আরও পড়ুন

×