ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে আতঙ্ক

করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে আতঙ্ক
×

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৭:৫০ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০৮:২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গাজীপুরে মৃত এক নারীর মরদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

বুধবার এ ঘটনা ঘটে। ওই নারীর নাম মোর্শেদা বেগম (২৮)। তিনি উপজেলার ভাংনী ইউনিয়নের কামালপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের কামালপুর গ্রামের ইকবাল হোসেন নামে এক যুবক গাজীপুরের কালিয়াকৈর এলাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। কিছুদিন আগে মোর্শেদার শ্বাসকষ্ট শুরু হয়। কালিয়াকৈরের একটি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। ইকবাল হোসেন রাতেই অ্যাম্বুলেন্সে করে স্ত্রীর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কাগজপত্রসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠায়। 

বুধবার সকাল ১০টার দিকে স্বজনেরা মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। করোনাভাইরাসে মোর্শেদা মারা গেছেন বলে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। 

মোর্শেদার স্বামী বলেন, আমার স্ত্রী মারা গেছে, আর আমাকে এ হাসপাতাল থেকে ও হাসপাতালে যেতে হচ্ছে। এতো হয়রানি সহ্য করতে পারছি না।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হাকিম বলেন, গাজীপুর এলাকায় ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহ এখানে নিয়ে এসেছে। নমুনা সংগ্রহ এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×