ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে গুদাম থেকে ৬৩০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামে গুদাম থেকে ৬৩০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১
×

গুদাম থেকে সরকারি চাল উদ্ধার করছে প্রশাসন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৮:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে একটি গুদাম থেকে ৬৩০ কেজি সরকারি চাল ও দেড় হাজার সরকারি চালের খালি বস্তা উদ্ধার করা হয়েছে। 

বুধবার বিকালে নগরের ডবলমুরিং থানার ঈদগাহ কাঁচা রাস্তার মোড়ের মুনমুন কমিউনিটি সেন্টার গলির ভেতরে বিসিক গোডাউন  থেকে চালগুলো উদ্ধার করা হয়। 

চালগুলো পাহাড়তলী বাজারের চাল ব্যবসায়ী ফারুক ট্রেডার্সের মালিক মোহাম্মদ ওমর ফারুকের। 

ঘটনাস্থল থেকে ফারুক ট্রেডার্সের কর্মচারী আরাফাত মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ২১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এছাড়া এক হাজার ৫০০টি খালি বস্তাও পাওয়া গেছে। 

তিনি জানান, খোলা বাজারে বিক্রির জন্য খাদ্য অধিদপ্তর লেখা বস্তা থেকে সাধারণ বস্তায় চালগুলো ভরা হচ্ছিল। এ সময় শ্রমিকদের তদারক করছিলেন ফারুক ট্রেডার্সের কর্মচারী আরাফাত মোস্তফা। চালগুলোর বৈধ কোন কাগজ দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে। চালগুলো কিভাবে খোলা বাজারে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন

×