ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের মৃত্যু
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৯:২১ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০৯:৩৭
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের (৬৬) মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার রূপসদী ইউনিয়নে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
করোনাভাইরাসের উপসর্গ আছে কি না সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার রূপসদী ইউনিয়নের এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত মঙ্গলবারও রূপসদী স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য নিহতের মরদেহ বাঞ্ছারমাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া। সেখানে নুমনা সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় মরদেহ বেলা সাড়ে ৩টার দিকে গ্রামের বাড়িতে পাঠানো হয়।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন বলেন, ওই বৃদ্ধ জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে মারা গেছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। আর তার কোনো ভ্রমণ ইতিহাস নেই। তবে সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে নিহতের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
