ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে আরও ৩ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ৩ করোনা রোগী শনাক্ত
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৯:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে নতুন করে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে বিষয়টি সমকালকে নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ জনে। এর আগে দামপাড়ার বাবা-ছেলের শরীরে করোনা শনাক্ত হয়। 

ডা. হাসান শাহরিয়ার কবির সমকালকে বলেন, আক্রান্ত দুজনের বাড়ি নগরীর হালিশহর ও সাগরিকা এলাকায়। অপর ব্যক্তির বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) বুধবার আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়। রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। 

তিনি জানান, নতুন করে আক্রান্তদের কারো বিদেশ ফেরতের কোন হিস্ট্রি আমরা এখনো পাইনি। আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে। তাদের ব্যাপারে যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন

×