ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পাকুন্দিয়ার সুমনের মৃত্যু করোনায় নয়, লকডাউন প্রত্যাহর

পাকুন্দিয়ার সুমনের মৃত্যু করোনায় নয়, লকডাউন প্রত্যাহর
×

সুমন আকন্দ

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৫:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের সুমন আকন্দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। তার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার ঢাকা থেকে করোনা পরীক্ষার এই ফলাফল জানানো হয়। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার।

জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়ি প্রাঙ্গণে মারা যান উপজেলার নামাপুটিয়া গ্রামের আবুল হাসিম আকন্দের ছেলে সুমন আকন্দ (৩০)। তিনি বেশ কিছুদিন ধরে জন্ডিস রোগে ভুগছিলেন। মারা যাওয়ার পর এলাকাসহ গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে সুমন আকন্দ করোনায় মারা গেছেন। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধমে ঢাকায় প্রেরণ করেন। এ দিকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই গ্রামের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে। এ ছাড়া তার মৃত্যুর ঘটনায় পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার একটি বেসরকারি ক্লিনিককেও লকডাউন করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সুমনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে তার বাড়িসহ আশেপাশের বাড়ির লকডাউন প্রত্যাহার করে উপজেলা প্রশাসন।

শুক্রবার পাকুনিদয়ার কয়েকটি গ্রামের ও কটিয়াদী উপজেলার একটি বেসরকারি ক্লিনিককেও লকডাউনও প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন

×