ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বগুড়া ধুনটে ঢাকাফেরত এক নার্সের বাড়ি লকডাউন

বগুড়া ধুনটে ঢাকাফেরত এক নার্সের বাড়ি লকডাউন
×

গ্রাম পুলিশ পাহারা দিচ্ছে- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৫:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ার ধুনটে ঢাকাফেরত এক নার্সের বাড়ি শুক্রবার লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনেও থাকতে বলা হয়েছে।

ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালমিয়া জানান, উপজেলা সদরের বেলকুচি মধ্যপাড়ার এক নারী ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। ঢাকায় করোনাভাইরাসের সংক্রমণের বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ওই নার্স বৃহস্পতিবার রাতে ধুনটে নিজ বাড়িতে ফেরেন। বিষয়টি জানার পর তা স্থানীয় উপজেলা প্রশাসনকে জানানো হয়। এর পর পরই প্রশাসনের পক্ষ থেকে ওই নার্সের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। বাড়িটির প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়া দিয়ে সেখানে গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, ঢাকায় নার্স হিসেবে কর্মরত ওই নারীর বাড়ি লকডাউনের পাশাপাশি তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ওই নারী করোনাভাইরাসে সংক্রমিত কি’না তা পরীক্ষার জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে তার নমুনা সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×