ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনার উপসর্গ নিয়ে পাবনা থেকে পালানো রোগী দিনাজপুরে উদ্ধার

করোনার উপসর্গ নিয়ে পাবনা থেকে পালানো রোগী দিনাজপুরে উদ্ধার
×

পাবনা অফিস

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৫:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালানো রোগীকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক প্রফেসর ডা. আবুল হোসেন জানান, গত ৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলার আমিনপুরের দিঘলকান্দি গ্রামে শ্বশুর বাড়িতে আসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়ার এক যুবক। এরপর অসুস্থ হলে প্রাথমিক লক্ষণ দেখে করোনা সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পাবনা সদর থানায় সাধারণ ডায়েরির সূত্র ধরে বৃহস্পতিবার রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×