কুমিল্লা লকডাউন
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৬:০৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ০৬:০৯
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সেই সঙ্গে এই জেলা থেকে প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লা জেলা লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
ডিসি ও জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল ফজল মীর জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউনের ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌ পথে অন্য কোনো জেলা থেকে কেউ এ কুমিল্লায় প্রবেশ করতে পারবেন না। সেই সঙ্গে কুমিল্লার কেউ বাইরে যেতে পারবেন না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।
