নওগাঁয় ব্যক্তি উদ্যোগে দরিদ্রদের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ
নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান ব্যক্তি উদ্যোগে এই টাকা বিতরণ করেন-সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৬:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নওগাঁ পৌর এলাকায় করোনাভাইরাসের কারণে কর্মহীন দিনমজুর, খেটে-খাওয়া, হতদরিদ্র ও অসহায় ৫ হাজার মানুষের মাঝে নগদ ৩শ' টাকা করে ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান ব্যক্তি উদ্যোগে এই টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাক প্রবীর দাস, সহ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান বাবু প্রমুখ।
শুক্রবার সকাল থেকে ৯টি ওয়ার্ডের ৫৪টি পাড়া- মহল্লায় জনপ্রতি নগদ ৩শ' টাকা করে শনিবার পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানান আয়োজকরা।
পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ার ছেকার আহম্মেদ শিষান বলেন, সারাদেশে করোনা ভাইরাস আতঙ্কে সবাই কর্মহীন হয়ে পড়েছে। জাতীয় এই সংকটময় মুহূর্তে আমাদের মানুষের পাশে থাকতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।
মানুষের এই সংকটময় মুহূর্তে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি সমাজের অসহায়, গরীব ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর। আমার সাধ্যমতো এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি।
