ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনা ঠেকাতে গাইবান্ধা অবরুদ্ধ

করোনা ঠেকাতে গাইবান্ধা অবরুদ্ধ
×

গাইবান্ধাকে অবরুদ্ধ ঘোষণা করে প্রকাশিত বিজ্ঞপ্তি -সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৬:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গাইবান্ধা জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে প্রশাসন। শুক্রবার বিকেল ৫টার পর থেকে এ আদেশ কার্যকর হবে বলে।

গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলাকে আগেই করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এখানে বিদেশ ফেরত ২ জনসহ ৩ ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত ও সিভিল সার্জন, গাইবান্ধার সুপারিশক্রমে ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এবং “সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮(২০১৮ সনের ৬১ নং আইন) এর ১১(১) (২)(৩) ধারা মোতাবেক” গাইবান্ধা জেলাকে ১০ এপ্রিল বিকেল ৫টা থেকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। 

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানান, লকডাউন চলাকালে সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবেন না এবং অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও লকডাউন বহাল থাকবে। 

তিনি আরও জানান, জরুরি পরিসেবা, চিকিৎসা, খাদ্যদ্রব্য সংগ্রহ (লক ডাউন) আওতার বাহিরে থাকবে। 




আরও পড়ুন

×