ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মুক্তাগাছায় পুলিশ ব্যাটালিয়নের ১ সদস্য করোনাআক্রান্ত, পৌর শহর লকডাউন

মুক্তাগাছায় পুলিশ ব্যাটালিয়নের ১ সদস্য করোনাআক্রান্ত, পৌর শহর লকডাউন
×

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৬:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ময়মনসিংহের মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্য করোনায় আক্রান্তের ঘটনায় মুক্তাগাছা পৌর শহর এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চলছে এই লকডাউন।

শুক্রবার শহর এলাকা ঘুরে দেখা গেছে, শহরের অধিকাংশ সড়ক স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, মুক্তাগাছার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ওই পুলিশ কনস্টেবল ঢাকা থেকে সম্প্রতি বদলি হয়ে আসার পর থেকেই তার শরীরে জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে বুধবার তার করোনা শনাক্ত হয়। তাকে বর্তমানে ময়মনসিংহ এসকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এ ঘটনায় বুধবার থেকে ব্যাটালিয়নসহ এর চারপাশের পুরো এলাকাকে লকডাউনের ঘোষণা দেন স্থানীয় প্রশাসন। এ ছাড়া ওইদিন থেকে ব্যাটালিয়নের ৪৫০ সদস্যকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। এ দিকে বৃহস্পতিবার বিকেল থেকে মুক্তাগাছা শহর এলাকা লকডাউনের ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।

২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মনির হোসেন বলেন, করোনাআক্রান্ত ওই কনস্টেবল এখন অনেকটা ভাল আছে। করোনা সন্দেহ করে আরও ৯ সদস্যের নমুনা টেস্ট করা হয়েছে। তাদের ভেতরে কোনও করোনার উপসর্গ পাওয়া যায়নি। এ ঘটনায় ওইদিন থেকেই পুরো ব্যাটালিয়ন নকডাউন করা হয়েছে।

মুক্তাগাছার ইউএনও সুবর্ণা সরকার বলেন, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাটালিয়নসহ মুক্তাগাছা শহর এলাকা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় কাউকে বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না। 

আরও পড়ুন

×