ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

শনিবার থেকে নোয়াখালী লকডাউন

শনিবার থেকে নোয়াখালী লকডাউন
×

নোয়াখালীর জেলা শহর মাইজদী -ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৬:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রামন ঝুঁকি মোকাবেলায় ১১ এপ্রিল শনিবার ভোর ৬টা থেকে নোয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাস বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনাক্রমে নোয়াখালী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোনো জেলা থেকে কেউ নোয়াখালী জেলায় প্রবেশ এবং নোয়াখালী জেলা থেকে কেউ অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলায় অভ্যন্তরে উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে জরুরি সেবা  বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবা, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পরিবহন কাজে নিয়োজিত যানবাহনের পরিসেবা সমূহ চালু থাকবে। জেলার সীমান্তবর্তী সব কয়টি সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে।  

আরও পড়ুন

×