ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে পুলিশ ভ্যানে পৌঁছে দেয়া হচ্ছে খাবার

লক্ষ্মীপুরে পুলিশ ভ্যানে পৌঁছে দেয়া হচ্ছে খাবার
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ২৩:৪৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ২৩:৫৫

করোনা সংক্রমণ প্রতিরোধে লক্ষ্মীপুরে দিনের বেলায় মানুষকে ঘরে রাখার দায়িত্ব পালনের পাশাপাশি রাতের বেলায় পিকআপ ভ্যানে কর্মহীন মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা। 
এছাড়া  মধ্যবিত্তদের জন্য পুলিশের পক্ষ থেকে একটি নাম্বার চালু রাখা হয়েছে। হ্যালো পুলিশ নামে ০১৭১৩৩৭৩৭৬১ নাম্বারে টেলিফোন করলে মধ্যবিত্তের ঘরেও পৌঁচ্ছে যাচ্ছে খাদ্য সহায়তা। পরিবারগুলোর পরিচয় গোপন রাখতে রাতে পৌঁছে দেওয়া হচ্ছে এ সহায়তা। গত কয়েকদিনের জেলা পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে সাড়া জাগিয়েছে। এ উদ্যোগে  প্রসংশিত হচ্ছেন জেলা পুলিশ সুপার ড. এসএম কামরুজ্জামান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দিনমজুরদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করছে পুলিশ। এ কাজ প্রচারের জন্য নয়। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে যাতে ত্রাণের জন্য ছুটে বেড়াতে না হয় সে জন্যই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে।  তিনি জানান, পরিচয় গোপন রেখে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাইকেই খাদ্য সহায়তা করা হচ্ছে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত কারও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া না গেলেও গত ২৪  ঘন্টায় আরও ১৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ২৯০ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৭ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া করোনা সন্দেহে দুইজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×