ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মাদারীপুরে শ্বাসকষ্ট নিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মাদারীপুরে শ্বাসকষ্ট নিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
×

ফাইল ছবি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০০:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মাদারীপুরের কালকিনিতে শ্বাসকষ্টে ভুগে রেবা আক্তার (৪০) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোর রাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। একইসঙ্গে তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। ইসলামি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ওই নারীর দাফনও সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, উপজেলার রমজানপুর ইউনিয়নের চড়াইলকান্দি গ্রামের দুবাই প্রবাসী জাফর হাওলাদারের স্ত্রী রেবা আক্তার তিন-চার দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার ভোররাতেই তিনি মারা যান। এ ঘটনায় জাফর হাওলাদারের বাড়ির চারটি পরিবারকে লকডাউন করা হয়েছে।

মাদারীপুরের সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম জানান, মারা যাওয়া ওই নারীর করোনাভাইরাসের উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যাবে, তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা। আপাতত ওই নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×