লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু,৪ বাড়ি লক ডাউন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০০:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গ নিয়ে ৫৭ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চরফলকন জাজিরা এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। এ ঘটনায় মৃতের বাড়িসহ ৪ টি বাড়ি লক ডাউন করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
স্থানীয়রা জানান, করোনা উপসর্গ ও জ্বর নিয়ে শুক্রবার রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে মৃতের বাড়িসহ আশেপাশের চারটি বাড়ি লকডাউন করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। শনিবার সকালে পারিবারিক কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়। এর আগে পরীক্ষার জন্য মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করেন তারা।
এদিকে জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ১৭৪ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা লোকের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ২৯০ জনে৷ এর মধ্যে ২ হাজার ৫৭ জনের কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া করেনা সন্দেহে ২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
