ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ফরিদপুরে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ফরিদপুরে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০১:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরের মধুখালীতে রূপালী কল্যান ট্রাষ্টের আয়োজনে দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বেলেশ্বরে রূপালী সংঘের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন মধুখালী উপজেলার চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপালী কল্যান ট্রাস্টের সভাপতি মঞ্জুর রহমান মোল্যা, সাধারণ সম্পাদক সুখেন মজুনদার, প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ইফতেখার আযম নিলু, বিশিষ্ট সমাজ সেবক গোলাম মাইনউদ্দিন মুনির, মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম, রূপালী কল্যান প্রাস্টের উপদেষ্টা সিরাজুল ইসলাম, রুপালী সংঘের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ৫ কেজি আটা, ১কেজি করে আলু, তেল, লবণ,মুসুর ডাল,সাবান শ্যাম্পু ও মাস্ক।

আরও পড়ুন

×