নারায়ণগঞ্জফেরত শ্রমিককে কোয়ারেন্টাইনে থাকতে বলায় ৩ প্রতিবেশীকে পিটুনি
আহত একজন -সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০১:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জের তাড়াশে নারায়ণগঞ্জ থেকে আসা হাকিম নামের এক শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় নারীসহ ৩ প্রতিবেশীকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারুহাঁস ইউনিয়নের পালাশী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের আবের প্রামাণিকের ছেলে আব্দুল হাকিম (৫৫) নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। তিনি শুক্রবার দুপুরে বাড়ি আসলে প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে এনামুল হক (২২) তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। এসময় শ্রমিক হাকিম তার সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাকিম প্রতিবেশী এনামুলকে মারধর করতে থাকেন। এ সময় এনামুলের মা ও বোন তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাদের ওপরেও হামলা করা হয়। এতে ৩ জন আহত হন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বারুহাঁস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন জানান, বিষয়টি পরবর্তীতে গ্রাম্যভাবে মিমাংসা করা হবে। আর নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিক আব্দুল হাকিমকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
