ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

গৃহবধূর কাছে মিলল অস্ত্র-গুলি

গৃহবধূর কাছে মিলল অস্ত্র-গুলি
×

অস্ত্রসহ আটক ওই গৃহবধূ -সমকাল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০১:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বাঁশখালী পৌর সদরের ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদী এলাকা থেকে ঝর্ণা (২০) নামে ওই গৃহবধূকে আটক করা হয়। 

পুলিশ জানায়, অভিযানের সময় ওই গৃহবধূর স্বামী মোরশেদ পালিয়ে গেলেও পরে তাকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। 

বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ২টি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ এক গৃহবধূকে আটক করা হয়েছে। এ সময় তার স্বামী মোরশেদ পালিয়ে গেলে পরবর্তী অভিযানে তাকেও আটক করা হয়েছে। 

আরও পড়ুন

×