ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নওগাঁয় শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু

নওগাঁয় শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৫:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঢাকা থেকে নওগাঁ ফেরার একদিন পর শ্বাসকষ্টে এক নারীর (২৬) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের বাজকোলা গ্রামে তার মৃত্যু হয়।
উপজেলা প্রশাসণ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে ওই নারীর মৃত্যু হয়েছে সন্দেহে তার মরদেহ গ্রামে নিতে দেননি এলাকাবাসী। পরে  প্রশাসণের সহায়তায় মৃত নারীর বাবার বাড়ি পাশের ব্যাদাপুর গ্রামে দুপুরে তার দাফন সম্পন্ন হয় ।
মৃতের পরিবারের সদস্যরা জানান, ওই নারী ও তার স্বামী ঢাকার আশুলিয়া এলাকায় বসবাস করেন। গত ৯ এপ্রিল তারা আশুলিয়া থেকে পত্নীতলা উপজেলার বাজকোলা গ্রামে যান। তখন থেকেই ওই নারী অসুস্থ্ ছিলেন। শনিবার ভোর রাতে অসুস্থতা বেড়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার দিকে ওই নারী মারা যান।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, ওই নারী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি জানান, মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালের কাউকে না জানিয়ে মৃতদেহ নিয়ে চলে যায়। বিষয়টি জানার পর একটি অ্যাম্বুলেন্সযোগে  চিকিৎসক পাঠিয়ে ব্যাদাপুর গ্রাম থেকে মৃত ওই নারীর দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।


আরও পড়ুন

×