ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৮:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীতে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত ১০ দিন যাবত জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
নিহতের স্বামী জানান, গত ৩১ মার্চ প্রচণ্ড জ্বর নিয়ে সে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেয়। সে সময় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু তিনি ঢাকা যেতে না চাওয়ায় বাড়িতেই তার চিকিৎসা চলতে থাকে। পরে শনিবার সকালে তার মৃত্যু হয়। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল।
জেলার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যুর কথা স্বীকার করে বলেন, করোনা রোগীকে যে ভাবে দাফন করা হয় তাকে সেভাবেই দাফন করা হয়েছে। তিনি আরও বলেন, ওই নারীর নমুনা সংগ্রহ করে ঢাকার চাইল্ড হেল্থ কেয়ার রিসার্স হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
