ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

মাদারীপুরে করোনায় নতুন আক্রান্ত ৫

মাদারীপুরে করোনায় নতুন আক্রান্ত ৫
×

ফাইল ছবি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ২০:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মাদারীপুরে করোনাভাইরাসে নতুন করে ৫ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মাদারীপুরের মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। এর মধ্যে শিবচর উপজেলার ১৫ জন ও সদর, রাজৈর ও কালকিনিতে একজন করে শনাক্ত হয়।

গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ১১০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে  ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মাদারীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। তাদের মধ্যে ৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। তারা দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। 

এদিকে ১৯ মার্চ থেকে লকডাউন চলছে শিবচর উপজেলায়। এছাড়া জেলায় দুপুর ২টার পর বন্ধ রয়েছে ফার্মেসি ছাড়া সব দোকান-পাট। এছাড়া সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। 

উল্লেখ্য, শনিবার রাত ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রবাসীর স্ত্রী মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে।  

আরও পড়ুন

×