লক্ষ্মীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ২১:৪৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ | ২২:৫২
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঢাকা থেকে আসা প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি রামগঞ্জ উপজেলার দাশপাড়া গ্রামে।
হাঁচি-কাশি ছাড়া তার অন্য কোনো লক্ষণ না থাকলেও স্বেচ্ছায় নমুনা সংগ্রহের জন্য তিনি স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানান। এতোদিন তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়। সেখান থেকে তার পজেটিভ কেইস পাওয়া যায় বলে রোববার সকালে সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান।
তিনি জানান, এ পর্যন্ত লক্ষ্মীপুর থেকে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে একটি পজেটিভ কেইস পাওয়া যায়। লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খানের সহযোগিতায় ওই রোগী বর্তমানে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
