ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গোপালগঞ্জে করোনায় আক্রান্ত যুবক

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গোপালগঞ্জে করোনায় আক্রান্ত যুবক
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ২২:১৪ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ | ২২:১৯

জ্বর-সর্দি-কাশি নিয়ে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গোপালগঞ্জে আসা একটি বেসরকারি ওষুধ কোম্পানির ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামে। 

এ নিয়ে জেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হল। আক্রান্ত ওই যুবকের বাড়িসহ আশপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন জানান, আক্রান্ত ওই ব্যক্তি গত ৯ এপ্রিল কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে পালিয়ে টুঙ্গিপাড়া উপজেলায় গ্রামের বাড়িতে আসেন। তার সর্দি, জ্বর, গলাব্যথাসহ কাশি ছিলো। প্রতিবেশীরা বিষয়টি আমাদের অবহিত করে। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। শনিবার বিকেলে রিপোর্ট হাতে পাওয়ার পর তার শরীরে করোনাভাইরাস পজেটিভ বলে নিশ্চিত হওয়া গেছে। তার সংস্পর্শে আশা স্বজন ও পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুন

×