ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

কুড়িগ্রামে নতুন করে আরও ৪৫ জন হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রামে নতুন করে আরও ৪৫ জন হোম কোয়ারেন্টাইনে
×

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০০:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হলো। । অন্যদিকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ৩৩৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে কুড়িগ্রাম জেলায় ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত করোনা সন্দেহে মোট ৭৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ২৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। জেলার সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তারপরও সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার বাইরে থেকে কেউ আসলেই তাকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হচ্ছে।

আরও পড়ুন

×