ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

তিতাসে কুস্তিগীরের শরীরে করোনা শনাক্ত

তিতাসে কুস্তিগীরের শরীরে করোনা শনাক্ত
×

 তিতাস(কুমিল্লা)সংবাদদাতা

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০০:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার তিতাসে এক কুস্তিগীরের (৩৫) শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় রোগীর বাড়িসহ গ্রামের একাংশ লকডাউন করেছে উপজেলা প্রশাসণ। আক্রান্ত ওই কুস্তিগীর উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের পূর্ব  পাড়ার বাসিন্দা। এ নিয়ে তিতাসে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২জনে।
আক্রান্তের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই কুস্তিগীর কয়েকদিন ধরে বাড়িতেই ছিলেন। তবে গত ৬ এপ্রিল তার এক চাচাতো ভাই ঢাকা থেকে গ্রামে আসলে তার সঙ্গে ঘোরাঘুরি করেছেন।  
তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সরফরাজ হোসেন খান জানান, গত  ৮ এপ্রিল হাসপাতাল থেকে একটি টিম মৌটুপী গ্রামে গিয়ে ৪ জনের নমুনা সংগ্রহ করে। তারপর নমুনাগুলি পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। শনিবার দুপুরে ওই কুস্তিগীরের রিপোর্ট করোনা পজেটিভ আসে। তবে বাকী ৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার জানান, কুস্তিগীরের করোনা আক্রান্তের খবর পেয়ে তারা দ্রুত মৌটুপী গ্রামে গিয়ে রোগীর বাড়িসহ গ্রামের একাংশ লকডাউন করে দিয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, চিকিৎসক এমদাদুল হক শুভ, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.ফারুক মিঞা সরকার প্রমূখ।


আরও পড়ুন

×