ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বগুড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০১:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায়  অজ্ঞাত এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের তিনমাথা এলাকা থেকে লাশটি করা হয়।

পুলিশ জানায়, তিনমাথা এলাকায় বেসরকারি একটি ক্লিনিকের সামনে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  পরে তারা সদর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, ওই যুবকের হাঁটুর উপরের দুটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

তিনি  বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছি। পাশাপাশি নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছি। পরিচয় পাওয়া গেলে ওই হত্যাকাণ্ডের রহস্য বের করা সম্ভব হবে।

আরও পড়ুন

×