ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, ২ নারী আটক

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, ২ নারী আটক
×

রবিউল ইসলাম মিঠু -সংগৃহীত ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০২:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ার আদমদীঘিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রবিউল ইসলাম মিঠু (৪৬) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় মারপিটে আহত হয়েছেন নিহতের স্ত্রী মাহবুবা বেগম, ছেলে ছামছুদোহা ও আব্দুল্লাহ আল ইউসান। 

রোববার সকাল ৭টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ মিঠুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হামলা ও খুনের সঙ্গে জড়িত অভিযোগে প্রতিবেশী ফনি মন্ডলের স্ত্রী মরিয়ম, জামিল হোসেনের স্ত্রী ফাইমা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত মিঠু মন্ডলপাড়ার হাজি মোহাম্মাদ আলীর ছেলে ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মন্ডলপাড়ার মোহাম্মাদ আলীর সঙ্গে প্রতিবেশী ফনির বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ ঘটনায় মামলা হলে মোহাম্মাদ আলীর পক্ষে রায় হয়। রোববার সকালে তার ছেলে মিঠু নিজের ছেলেদের নিয়ে ওই জায়গার সীমানায় ডোবা ভরাট করছিলেন। এ সময় প্রতিপক্ষ ফনিসহ তার লোকজন লাঠিসোটা নিয়ে মিঠু ও তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। তাদের এলোপাথারি মারপিটে মিঠু, তার স্ত্রী ও সন্তানরা আহত হন। গুরুতর আহত অবস্থায় মিঠুকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কেএইচএম এরশাদ, ওসি জালাল উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করে মর্গে পাঠান। 

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আরও পড়ুন

×