ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নাটোরে একদিনে সর্বোচ্চ ২৬ জনের নমুনা সংগ্রহ

নাটোরে একদিনে সর্বোচ্চ ২৬  জনের নমুনা সংগ্রহ
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৩:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নাটোরে একদিনে সর্বোচ্চ ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার নমুনাগুলো সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয় ।

এই ২৬ জনের মধ্যে নাটোর সদরে ১০ জন, সিংড়ায় ৭ জন, লালপুরে ৫ জন এবং  বড়াইগ্রাম উপজেলার ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। 
নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, গত এক সপ্তাহে জেলায় মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। এর মধ্যে ২১ জনের দেহে করোনার উপস্থিতি না পাওয়া গেলেও ১২ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। তিনি আরও জানান, জেলায় নতুন ৩ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৮ জনকে।

আরও পড়ুন

×