ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
×

সড়কে অবস্থান নেওয়া পোশাক শ্রমিকদের একাংশ -সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৩:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় ছুটি বাড়িয়ে বিজিএমইএর নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখা ও বেতন ভাতা পরিশোধ না করে শ্রমিক ছাঁটাইয়ের সংবাদ পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

রোববার বিকাল তিনটা থে‌কে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বি এইচ আই এস এ্যাপারেলস লি: কারখানায় শ্রমিকরা সড়ক অব‌রোধ ও বিক্ষোভ করেন। বিক্ষুদ্ধ শ্রমিকরা ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় রাস্তায় জরুরি প্রয়োজনে চলাচল করা সকল যানবাহন থেমে থাকায় দীর্ঘ যানজটের দেখা দেয়।

শ্রমিকরা জানান, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে। পূর্বের ঘোষণা অনুযায়ী আজ বেতন দেবার কথা থাকায় সকালে কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। পরে দুপুরেও মার্চ মাসের বেতন বকেয়া পরিশোধ না করার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানা কতৃপক্ষ জানিয়েছে, তারা আগামীকাল (সোমবার) শ্রমিকদের বেতন পরিশোধ করবে। পরে বিজিএমইএর সিদ্ধান্ত মোতাবেক কারখানা বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন

×