ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নিজের ট্রলির চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

নিজের ট্রলির চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর
×

 গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৪:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজের ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে শাহাদত হোসেন মোল্যা (৫০) নামে এক ইট-বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদত পাশ্ববর্তী মুকসুদপুর উপজেলার ডাঙ্গাদূর্গাপুর গ্রামের মোহাম্মাদ আলী মোল্যার ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান  জানান, শাহাদত নিজের ট্রলিতে ইট বোঝাই করে ক্রেতাদের সরবরাহ করতে যাচ্ছিলেন। এ সময় তিনি ট্রলির ইটের ওপর বসে ছিলেন। ট্রলিটি আড়পাড়া এলাকায় পৌছলে একটি উঁচু ব্রিজ পার হওয়ার সময় শাহাদত ট্রলি থেকে লাফিয়ে নামতে যান। এ সময় তিনি চাকার নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

×