ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

আশুগঞ্জে খাদ্য নিরাপত্তা কর্মসূচির ৯শ‘ কেজি চাল জব্দ, আটক ৫

আশুগঞ্জে খাদ্য নিরাপত্তা কর্মসূচির ৯শ‘ কেজি চাল জব্দ, আটক ৫
×

আশুগঞ্জে জব্দকৃত ৯শ‘ কেজি চাল থানায় নিয়ে যাওয়া হচ্ছে

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৬:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সমাজের অতি দরিদ্র নারীদের জন্য খাদ্য নিরাপত্তা কর্মসূচির ৯শ‘ কেজি চাল জব্দ ও ৫ জনকে আটক করা হয়েছে। তবে জড়িতদের দাবি, এসব চাল কয়েক দুঃস্থ নারীদের কাছ থেকে তারা কিনে রেখেছেন। 

রোববার দুপুরে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাশে একটি গরুর খামার ও উপজেলার আলমনগরের একটি রাইছ মিল থেকে এসব চাল জব্দ করা হয়। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইসিধা ইউনিয়নের পূর্ব পাশে জনৈক আল আমিন মিয়ার গরুর খামারে দুস্থ নারীদেরর জন্য খাদ্য সহায়তা (ভিজিডি) কর্মসূচির চাল সরকারি বস্তা থেকে একটি মিলের বস্তায় ভরে পাচার করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের ইউএনও পুলিশসহ অভিযান চালিয়ে প্রায় ৬ শ‘ কেজি চাল জব্দ করে। এসময় মো. মোশারফ হোসেন, মো. শাহজাহান, মো. শাহাব উদ্দিন ও ফারুক নামে চারজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার আলমনগরের আর. এন অটো রাইস মিলে অভিযান চালিয়ে আরও ৩শ‘ কেজি চাল ও মিল মালিক মো. নাজমুল হককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। 

এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগম থানায় মামলা করেন। তবে আটকদের দাবি, চাল পাওয়ার পর কয়েকজন নারী তা বিক্রি করায় তাদের কাছে থেকে কিনে রাখা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা আক্তার বলেন, দুস্থ নারীদের খাদ্য সহায়তার (ভিজিডি) চাল বিক্রি করা নিয়ম নেই এবং তা অপরাধ। এ ব্যাপারে মামলা করা হয়েছে। 




আরও পড়ুন

×