পলাশে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। ছবি– সমকাল
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ০৪:১৫ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ০৪:১৮
নরসিংদীর পলাশে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার
সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পলাশ
উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) মো. রবিউল
আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
ইউএনও রবিউল
আলমের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান
সৈয়দ জাবেদ হোসেন। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা
ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মুক্তিযো্রা
সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু। আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
