ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

গোপালগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আরও এক নারীর মৃত্যু

গোপালগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আরও এক নারীর মৃত্যু
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ২১:২২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ২১:৪১

গোপালগঞ্জের মুকসুদপুরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শিখা রানী ঠাকুর (৫২) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনার লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ এ দাঁড়িয়েছে।

বুধবার দুপুরে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।  

তিনি মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামের গোপাল ঠাকুরের স্ত্রী। শিখা ওই গ্রামের মন্দিরভিত্তিক স্কুলে শিক্ষকতা করতেন। 

গত কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পারিবারের সদস্যরা জানিয়েছে। খবর পেয়ে গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগ বুধবার সন্ধ্যায় ওই নারীর নমুনা সংগ্রহ করেছে। বৃহস্পতিবার ওই নমুনা ঢাকা পাঠানো হবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ওই নারী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে কয়েকদিন ভুগে মারা যান বলে তার পরিবারের সদস্যরা আমদের জানায়। খবর পেয়ে সন্ধ্যায় ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত ওই নারীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, করোনার উপসর্গ নিয়ে গত ১২ এপ্রিল কাশিয়ানী উপজেলার বুধপাশা গ্রামে এক নারী ও ১৪ এপ্রিল রাতে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসমা নামে এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×