ছাতকে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ২১:৩৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ২৩:০৩
সুনামগঞ্জের ছাতকে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার কালারুখা ইউনিয়নের মাধবপুর গ্রামের কুটি মিয়ার ছেলে বদরুল আলম (২৮) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলাল মিয়া (২৫)।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, বুধবার রাতে ছাতক শহর থেকে বাড়ি ফেরার পথে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়ক মোড়ে দাঁড়ানো বিকল ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়।
