ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

কমলনগরে করোনার উপসর্গ নিয়ে ৩ জন আইসোলেশনে

কমলনগরে করোনার উপসর্গ নিয়ে ৩ জন আইসোলেশনে
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ২৩:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় নারী-শিশুসহ তিনজনকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে তাদেরকে ভর্তি করা হয়। এরা সবাই জ্বর, সর্দি –কাশিতে ভূগছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, জ্বর-সর্দি ও কাশি নিয়ে উপজেলার চরজাঙ্গালীয়, তোরাবগঞ্জ এবং লরেন্স এলাকা থেকে ওই তিনজন চিকিৎসা নিতে আসে। তাদের শরীরে করোনার প্রাথমিক উপসর্গ থাকায় তাদেরকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ওই তিনজন করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×