সিলেটে আরও ২ জন করোনায় আক্রান্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০১:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা তিনজনে দাঁড়ালো।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় উপ-পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার পরীক্ষার পর তাদের শরীরে করোনা ধরা পড়ে। এদের একজনের বাড়ি গোয়ানঘাট ও অন্যজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়।
বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। তিনি সিলেটে শনাক্ত হওয়া প্রথম কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।
