সিলেটে আরও দুই করোনা রোগী শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০১:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে নতুন করে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত দুইজন পুরুষ রোগী শনাক্ত হয়েছেন। এদের নিয়ে সিলেটে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় উপ-পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার পরীক্ষার পর তাদের শরীরে করোনা ধরা পড়ে। এদের একজনের বাড়ি গোয়ানঘাট ও অপরজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়।
বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। তিনি সিলেটে শনাক্ত হওয়া কোভিড-১৯ এ আক্রান্ত প্রথম রোগী ছিলেন।
