ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বিয়ের আসর থেকে পালিয়ে গেল বর-কনের বাবা

বিয়ের আসর থেকে পালিয়ে গেল বর-কনের বাবা
×

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০১:৩৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০১:৪৫

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এক কলেজছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর ও কনের বাবা পালিয়ে যায়। জনসমাগম করার অপরাধে অর্থদণ্ড দেওয়া হয় কনের মাকে।

বুধবার রাত ৮ টার দিকে মহতাপুর গ্রামের মৌলভী সাহেবের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ও আসাদুজ্জামান রনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাড়ির পিছন দিয়ে বিয়ের আসর থেকে বর ও কনের বাবা পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে আসাদুজ্জামান রনি জানান, বিয়ের আসর থেকে মেয়ের বাবা ও বর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই ছাত্রীর বয়স ১৮ হওয়ার আগ পর্যন্ত বিয়ে দিবে না এ  মর্মে তার মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। 

বিয়ের আয়োজন করে লোকজনের সমাগম করার অপরাধে মেয়ের মাকে অর্থদণ্ড করা হয়েছে বলেও জানান তিনি।


আরও পড়ুন

×