ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

রাজবাড়ীতে আরও ১ জন করোনায় আক্রান্ত

রাজবাড়ীতে আরও ১ জন করোনায় আক্রান্ত
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৪:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজবাড়ীতে আরও এক ব্যক্তি (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম  জানান, সপ্তাহ খানেক আগে ওই ব্যক্তি ঢাকা থেকে পাংশায় আসেন। পরে তার জ্বর, সর্দি, কাশি দেখা দিলে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তিনি বলেন, বুধবার রাতে ফলাফলে এসেছে তিনি করোনা পজিটিভ। সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তিকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত করোনা সন্দেহে জেলায় ১৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৯ জনের নমুনা রিপোর্ট হাতে পাওয়া গেছে। যার মধ্যে ৭৩ জনের নেগেটিভ এবং ৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। 

আরও পড়ুন

×