হোমনায় করোনা সন্দেহে চিকিৎসক দম্পতিসহ ৬ জনের নমুনা সংগ্রহ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৭:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুমিল্লার হোমনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসক দম্পতিসহ ৬ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে এক চিকিৎসক দম্পতিও রয়েছেন।
আইইডিসিআরের নির্দেশনায় উপজেলা মেডিকেল টিম বুধবার ও বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।
পরে উপজেলা প্রশাসন ওই ছয়জনের বাড়ির অন্যান্য বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া। এছাড়াও উপজেলার মঙ্গলকান্দি গ্রামের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পুরো গ্রাম লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুছ ছালাম সিকদার জানান, করোনা আক্রান্ত সন্দেহে আমার হাসপাতালের এক চিকিৎসক দম্পতিসহ ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের সবার সর্দি, জ্বর, গলা ব্যথার উপসর্গ রয়েছে।
