নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার
ভারতীয় মদসহ গ্রেপ্তার হাসিবুল হাসান ইমন - সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৭ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৭
শেরপুরের নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমন পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার হাসিবুল হাসান ইমনের বসতঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্ট্যাজ ব্র্যান্ডের মদ পাওয়া যায়। পরে ইমনকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গেপ্তার ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
- বিষয় :
- শেরপুর
- যুবক গ্রেপ্তার
- গ্রেপ্তার
