ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কিশোরগঞ্জ শহরে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে

কিশোরগঞ্জ শহরে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে
×

শহরের কিশোর বুক হাউজের আন্ডারগ্রাউন্ড গুদামে পানি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ০৫:০৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ০৫:০৩

দুদিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিজমি তলিয়ে গেছে পানিতে। ভিজে গেছে বইয়ের দোকানের বিপুল পরিমাণ বই। ক্ষতিগ্রস্ত হয়েছে ছাপাখানার অফসেট মুদ্রণ যন্ত্র।

জেলা শহরের নরসুন্দা পাড়ের নিউটাউন এলাকায় দেখা গেছে, কিশোর বুক হাউজের আন্ডারগ্রাউন্ড গুদামে রক্ষিত বিপুল পরিমাণ বই পানিতে ডুবে আছে। এর পাশেই রয়েছে তাদের ‘কিশোর অফসেট প্রেস’। সেখানে ডুবে আছে অফসেট মুদ্রণ যন্ত্র। 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাবেদ ইকবাল জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবারের ভারী বৃষ্টিতে নদী উপচে গুদাম আর প্রেসে পানি ঢুকে পড়েছে। 

এছাড়া নরসুন্দা পাড়ের ঈশাখাঁ সড়কের কয়েকটি মার্কেটের আন্ডারগ্রাউণ্ডের দোকানগুলোতে হাঁটু পানি উঠেছে। কিছু দোকানপাট দুদিন ধরে বন্ধ।

হাঁটু পানি উঠে গেছে অনেক জায়গায়। হাজামজা নদী আর নর্দমার নোংরা পানি একাকার হয়ে গেছে।

আরও পড়ুন

×