বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে এক নারী আইসোলেশনে
ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৫:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ায় করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ থাকায় ৫৩ বছর বয়সী এক নারীকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে জেলার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে।
ওই নারীর বাড়ি দুপচাঁচিয়া উপজেলা সদরের মাস্টারপাড়ায়। তিনি একজন গৃহিনী।
এ সব তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, ওই নারীর জ্বর ও কাশির সমস্যা রয়েছে। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
