ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

চরভদ্রাসনে প্রথম করোনা রোগী শনাক্ত

চরভদ্রাসনে প্রথম করোনা রোগী শনাক্ত
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৫:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা শুরুর প্রথম দিনে একজনের রেজাল্ট পজেটিভ এসেছে। এই ল্যাবে প্রথমদিন মঙ্গলবার পরীক্ষা হওয়া ৫৭টি নমুনার মধ্য থেকে চরভদ্রাসনের একজনের সংক্রমন ধরা পড়ে। এটিই এই উপজেলায় করোনা আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা।

এনিয়ে জেলায় তিনটি উপজেলায় পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে একজন নারী অন্য চারজন পুরুষ। তাদের তিনজন নগরকান্দার, বোয়ালমারীতে একজন এবং চরভদ্রাসনে একজন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় পাঁচজনের করোনা পজেটিভ এসেছে। ফমেকে প্রথম দিন ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চরভদ্রাসন উপজেলার প্রথম করোনা রোগী শনাক্ত হলো।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, উপজেলার সদর ইউপির বালিয়াডাঙ্গী গ্রামের এক নারীর করোনা পরীক্ষায় পজেটিভ ফলাফল এসেছে। আমরা ওই রাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়িকে লকডাউন করেছি।

তিনি জানান, ওই নারী ও তার স্বামী গত শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বালিয়াডাঙ্গী গ্রামের শ্বশুর বাড়িতে আসার খবর পেয়ে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। রোববার তার নমুনা পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হলে করোনা পজেটিভ আসে। সোমবার রাত ১১টার দিকে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। মঙ্গলবার সকালে ওই পরিবারের ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ফরিদপুরের তিন উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরকান্দায় তিনজন। এই কারণে ওই উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অন্যগুলো নজরদারিতে রাখা হয়েছে।

আরও পড়ুন

×