ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

অকারণে বাইরে বের হওয়ায় ৩ পুলিশের বিরুদ্ধেও মামলা!

অকারণে বাইরে বের হওয়ায় ৩ পুলিশের বিরুদ্ধেও মামলা!
×

অকারণে বাড়ির বাইরে বের হওয়ায় ও হেলমেট না থাকায় মামলা দেওয়া হয় পুলিশ সদস্যের বিরুদ্ধে- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৬:৩০ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ০৬:৩৯

করোনাভাইরাস সংকটে অকারণে বাড়ির বাইরে বের হওয়ায় এবং ট্রাফিক আইন অমান্য করায় জনসাধারণের পাশাপাশি বগুড়ায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। মঙ্গলবার শহরের সাতমাথায় হেলমেট না থাকায় এবং অকারণে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় তাদের বিরুদ্ধে মোটরযান আইনে এই মামলা দেওয়া হয়।

ওই তিন পুলিশ সদস্যের মতো বিভিন্ন অজুহাতে যারা মোটরসাইকেল নিয়ে শহরে বের হয়েছেন এমন আরও বেশ কিছু আরোহীদের মোটরযান আইনে মামলা দেয় ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথা এলাকায় পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা নিজে দাঁড়িয়ে থেকে এসব মামলা পরিচালনা করেন। এ সময় ওই তিনজন পুলিশ সদস্যকেও মামলা দিয়ে তাদের বাইক আটক করা হয়েছে। অভিযান চলাকালে কার ও মাইক্রোবাসের পাশাপাশি সাইকেল আরোহীদেরও চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়।

এ ছাড়া বেশ কিছু যুবককে, যারা বিনা কারণে বের হয়েছেন তাদেরকে আগের মতই শহরের সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারে আজও রোদে বসিয়ে রাখা হয়।

পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা সমকালকে বলেন, ‘আইন সবার জন্য সমান। সবাইকে নিরাপদ রাখতে পুলিশ নিয়মিত মাঠে কাজ করছে। যেকোনো ব্যক্তি আইন অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে’।

আরও পড়ুন

×