চট্টগ্রামে যুবলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ
ত্রাণ বিতরণ করছেন যুবলীগ নেতা ফরিদ মাহমুদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৭:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করানাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা ফরিদ মাহমুদ। মঙ্গলবার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নগরীর মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
ফরিদ মাহমুদ বলেন, খাদ্যদ্রব্যের প্রচুর মজুদ থাকা সত্তেও কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বাড়তি নিচ্ছেন। এতে লকডাউনে বাসায় থাকা মানুষগুলোর দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত জোরদার করতে হবে। তাহলে পবিত্র রমজান মাসে জনগণ কিছুটা স্বস্তি পাবে।
এসময় ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, আওয়ামী লীগ নেতা রতন কান্তি চৌধুরী, আশরাফুল গনি চৌধুরী, মোহাম্মদ মুসা, মহানগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, জহির উদ্দীন সুমন, সাইফুল মান্নান শিমুল, স্নেহময় চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন ভুইয়্যা, শেখ সরফুদ্দীন সৌরভ, ডাঃ ধীমান সেন, আব্দুল হাসেম, মো: শাহ আলম খোকন, নিজাম উদ্দীন মাহমুদ ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
