সিরাজদীখানে অ্যাম্বুলেন্স চালকসহ আরও ৪ জন করোনাআক্রান্ত শনাক্ত
প্রতীকী ছবি
সিরাজদীখান (মুন্সীগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৮:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকসহ মুন্সীগঞ্জের সিরাজদীখানে মঙ্গলবার দুপুরে আরও চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিরাজদীখান উপজেলায় করোনাআক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ডা. বদিউজ্জামান জানান, নতুন করে করোনাআক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের বয়স ৪৫ বছর। বেশ কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থ্যতা অনুভব করছিলেন তিনি। এতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়াটারে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকেন। এ সময় তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইউডিসিআরে পাঠানো হলে তার করোনা শনাক্ত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলার আকবর নগর ও ইছাপুরা গ্রামে দুইজন নারীর নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৪-৫ দিন আগে তাদের স্বামীদেরও করোনা শনাক্ত হয়। এর মধ্যে আকবর নগরে নতুন আক্রান্ত নারীর স্বামীকে ঢাকার কুর্মিটোলা ও ইছাপুরা গ্রামে নতুন আক্রান্ত নারীর স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
