ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

মুরাদনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মুরাদনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
×

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৮:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার মুরাদনগরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাত ভাই-বোন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহাড়ীয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো কুয়েত প্রবাসী আবদুল কাইয়ুমের ছেলে আবু বক্কর (৩) ও কুয়েত প্রবাসী আবুল খায়েরের মেয়ে সাইমা আক্তার (৪)। 

জানা যায়, উপজেলার সিংহাড়িয়া উত্তরপাড়া গ্রামের কুয়েত প্রবাসী আপন দুই ভাইয়ের সন্তান আবু বক্কর ও সাইমা আক্তার অভিভাবকদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) একেএম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×