ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে জেলা পরিষদের সদস্য বরখাস্ত

ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে জেলা পরিষদের সদস্য বরখাস্ত
×

মোঃ কামরুজ্জামান -সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৯:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ত্রাণ নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়। 

আদেশে বলা হয় করা হয়েছে, 'করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলা পরিষদের দেওয়া ত্রাণসামগ্রী প্যাকেটিং ও বিতরণে অনিয়ম, কারচুপি ও আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানার সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাছাড়া তিনি তার অপকর্মের জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গত ১৮ এপ্রিল চিঠির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা পরিষদ এ তথ্য স্থানীয় সরকার বিভাগকে অবহিত করেছে। কামরুজ্জামানের এসব কার্যকলাপ ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী অপরাধের সামিল। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। জেলা পরিষদ আইন অনুযায়ী, কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

আরও পড়ুন

×